১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রাজশাহীতে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Admin Published: December 13, 2024, 2:25 pm
রাজশাহীতে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার একটি পুকুর থেকে ইব্রাহীম (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে মারধরে পর পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

নিহত ইব্রাহিমের বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। এ গ্রামেরই একটি পুকুর পাহারা দিতেন বৃদ্ধ ইব্রাহিম। শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত লক্ষ্য করা গেছে। ওসি বলেন, ‘হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার ইব্রাহিম বুঝে ফেলায় তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করে চোরেরা পালিয়ে গেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। ময়না তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।