২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেফতার ২৬

Admin Published: July 16, 2025, 5:05 pm
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেফতার ২৬

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে ৪ জনসহ ২৬ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগররের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন  অপরাধে আরো ২২ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পুলিশ চানায়, মহানগরীর বিভিন্নস্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়। এদেরমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, তানভীর হোসেন সজল (৩০), হোসেন আলী (৩৬), জিয়াউল হক (৫৩) ও সানোয়ার হোসেন (২৭)। তানভীর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার শাহিনুর ইসলামের ছেলে। সে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ কর্মী হোসেন রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার সুলতান আলীর ছেলে, জিয়াউল হক শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার মৃত আকতার হোসেনের ছেলে। সে ১৭ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ কর্মী এবং চাঁদাবাজ সানোয়ার বোয়ালিয়া থানার বড়কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।