স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সেনা ও র্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে নগরীর মতিহার থানার মোহনপুর চকপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার রাজশাহী র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, জব্দকৃত মালামালের মধ্যে একটি ওয়ান শুটারগান, দুই কেজি গান পাউডার ও ৯ টি দেশীয় অস্ত্র রয়েছে।
র্যাব জানান, সেনাবাহিনী ও র্যাবের একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে চকপাড়া নামক এলাকায় বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরে অভিযান পরিচালনা করে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র, বিস্ফোরক দ্রব্য নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।