২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আ’লীগ কর্মীসহ গ্রেফতার ১৬

Admin Published: October 11, 2025, 1:09 pm
রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আ’লীগ কর্মীসহ গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগৈর এককর্মীসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪  ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে বিশেষ অভিযানে গ্রেফতারকৃতের নাম মোকশেদ উল আলম সুমন (৫০)। তিনি মহানগর আওয়ামী লীগের কর্মী ও মহানগরীর বোয়ালিয়া থানার  মিয়াপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।

শনিবার রাজশাহী মহানগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়,  মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।