২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে উদযাপিত হবে লালন সাঁই’র ১৩৫তম তিরোধান দিবস

Admin Published: October 16, 2025, 7:02 pm
রাজশাহীতে উদযাপিত হবে লালন সাঁই’র ১৩৫তম তিরোধান দিবস

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে লালন সাঁই এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন করা হয়ে। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) লালন সাঁই এর ১৩৫তম তিরোধান দিবসটি যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালনের অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি পালন উপলক্ষে এদিন বিকাল পৌনে পাঁচটায় নগরীর দরগাপাড়ার লালন শাহ্ মুক্তমঞ্চে লালন সাঁই এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর একইস্থানে লালন শাহ্ এর গান নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী আঞ্চলিক তথ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।