স্টাফ রিপোর্টার : ‘তারুণ্যের উৎসব’ কর্মসূচির অংশ হিসেবে গ্রাহক সেবা পক্ষ শুরু করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রবিবার এ গ্রাহক পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাকাবের স্থানীয় মুখ্য কার্যালয়ে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।
এ সময় রাকাবের প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইলসাম, প্রধান কার্যালয়ের সকল নির্বাহী এবং স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাকাবের জনসংযোগ দফতর জানায়, আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে এ গ্রাহক সেবা পক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক গ্রাহক সেবা প্রদান বিষয়ে শাখার কর্মকর্তা-কর্মচারীদের দিক নির্দেশনা দেন।