৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাকসু নির্বাচন উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি, সভা- সমাবেশ নিষিদ্ধ

Admin Published: October 14, 2025, 4:59 pm
রাকসু নির্বাচন উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি, সভা- সমাবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আগামী ১৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 মঙ্গলবার মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,

ভোট গ্রহন চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১ (ঢ); ২৯ এর (১) (ক), (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের একদিন পূর্বে হতে নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৫ অক্টোবর রাত ১২ টা থেকে ১৭ অক্টোবর ২

রাত ১২ টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও তৎসংলগ্ন এলাকার চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মী এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবে না।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএমপি’র কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানানো হয়েছে।