২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

শিশুটি কার? পরিবারের সন্ধান দিন

Admin Published: November 23, 2025, 6:25 pm
শিশুটি কার? পরিবারের সন্ধান দিন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আমচত্ত্বর থেকে সায়ন নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শাহমখদুম থানা পুলিশ এ শিশুকে উদ্ধার করেছে। শিশুটির বয়স অনুমান ১০ বছর। শিশুটি তার নাম সায়ন ছাড়া নিজের পরিচয় জানাতে পারেনি। এ অবস্থায় তার পরিবার বা অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে শিশুটিকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তার সন্ধানও চাওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোনো ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত শাহমখদুম থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। থানাও অফিসার ইনচার্জ মোবাইল-০১৩২০-০৬১৭৫৩ , ভিকটিম সাপোর্ট সেন্টার-০১৩২০-০৬১৭৩৪ অথবা, ডিউটি অফিসার, শাহমখদুম-০১৩২০-০৬১৭৬০ নম্বরে যোগাযোগ করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতার অনুরোধ করা হয়েছে।