২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

সোনার ভরি দুই লাখ ছুঁইছুঁই

Admin Published: October 4, 2025, 11:20 pm
সোনার ভরি দুই লাখ ছুঁইছুঁই

ডিএনএন ডেস্ক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ছে। এ যাত্রায় প্রতি ভরিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা।শনিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 


নির্ধারিত নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।