২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

সর্বকালের সব রেকর্ড ভাঙল দুবাইয়ের স্বর্ণের দাম

Admin Published: October 17, 2024, 2:18 pm
সর্বকালের সব রেকর্ড ভাঙল দুবাইয়ের স্বর্ণের দাম

ডিএনএন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুবাই জুয়েলারি গ্রুপের বরাত দিয়ে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪ দশমিক ২৫ দিরহামে উঠেছে, যা বুধবার (১৬ অক্টোবর) বাজার বন্ধের সময় ছিল ৩২৩ দশমিক ৭৫ দিরহাম। 


এছাড়াও ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০ দশমিক ২৫ দিরহামে খোলার সময় শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে যায়। একইভাবে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে যায়।


বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার, যা সকাল ৯টা ১০মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ‍ 


বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতি স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে।