১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

স্বামীর সঙ্গে নতুন ছবি মিমের, যা বলছেন ভক্তরা

Admin Published: October 18, 2024, 12:31 pm
স্বামীর সঙ্গে নতুন ছবি মিমের, যা বলছেন ভক্তরা

ডিএনএন ডেস্ক : জনপ্রিয় চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম। কিছুদিন আগে ‘আমি ইয়াসমিন বলছি’ শিরোনামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অবশ্য সেই সিনেমা নিয়ে কম জল ঘোলা হয়নি। নাম ঘোষনার পর পুলিশের পক্ষ থেকে বাধাও এসেছিল সিনেমাটি নিয়ে। 


এখন সিনেমার প্রস্তুতিসহ নানা কিছু নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। সেসব নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন এই নায়িকা। গতকাল নিজের ফেসবুক প্রোফাইলে দিলেন স্বামী সনি পোদ্দারকে নিয়ে একটি ছবি। বাসার লিফটের সামনের সেই ছবি পোস্ট করে ক্যাপশনে একটা লাভ ইমোজি জুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। 


গতকাল বিকেলে পোস্ট করা ছবিতে ভক্তরা মন্তব্য করেছেন বেশ।  হাবিবুর রহমান নামে একজন লিখেছেন, ‘ভালোবাসা অবিরাম’। মৌসুমী নামের একজন লিখেছেন, ‘বেস্ট কাপল’। আহমেদ শফি লিখেছেন, ‘আপনাদের দুজনের সুন্দর ছবি।


 

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় মিম ও সনির বিয়ে। তারপর থেকে দুজনের সংসার জীবন চলছে।