২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার ২৫০ টন চাল

Admin Published: March 5, 2025, 8:30 pm
ভারত-পাকিস্তান থেকে এলো ৩৭ হাজার ২৫০ টন চাল

 ‍ডিএনএন ডেস্ক: জি টু জি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (০৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 

এতে বলা হয়, পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এসআইবিআই এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।  


জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।