স্টাফ রিপোর্টার : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালিন অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রানা গ্রামের সুনীল বিশ্বাস ও অঞ্জলী বিশ্বাস দম্পতির ছেলে। বর্তমানে থাকতেন ঢাকার সাভারে। সোমবার বিকেলে প্রশিক্ষণের অংশ গ্রহনের দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, নিহত জীবন রহমানসহ এসআই পদে ২০০৬ সালে চাকরীতে সুপারিশপ্রাপ্ত হয়। কিন্তুঅজ্ঞাত কারনে ওই ২০০৬ সালে ওই ব্যাচের সকলেই আর চাকরীতে যোগদান করতে পারেনি। দীর্ঘ আইনী মোকাবেলা শেষে চলতি বছরের ২১ এপ্রিল ওই বছরের সকলেই চাকুরী ফিরে পেয়ে আবারো সারদা একাডেমীতে যোগদান করেন এবং মৌলিক প্রশিক্ষন শুরু করেন। তারই প্রেক্ষিতে সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি চলছিল। এসময় বিকেল সাড়ে টার দিকে দৌড়ানোর সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন উপ-পরিদর্শক জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার কওে জরুরী ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ছিলেন। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুও সুনির্দিষ্ট কারণ নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার প্রশাসন সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, তিনি মাঠে অসুস্থ্য হয়ে পড়লে ত্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। পরিবারের লোকজন ময়না তদন্ত করতে । অনিচ্ছা প্রকাশ করায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।