৬ কার্তিক, ১৪৩৩
২২ অক্টোবর, ২০২৬

হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

Admin Published: October 21, 2026, 5:01 pm
হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১১নং ওয়ার্ড হরিজন পল্লী এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার দুপুরে তিনি এই এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রশাসক মহোদয় হরিজন পল্লীর নাগরিকদের সাথে কথা বলেন ও তাদের বিদ্যমান সমস্যাসমূহ শুনেন। এ সময় তিনি হরিজন পল্লীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এ নগরীর উন্নয়নের। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। নগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম। হরিজন পল্লী এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা, তাঁদের জীবনমান উন্নয়নে আবাসন প্রকল্প গ্রহণ, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, প্রবেশ দ্বার নির্মাণসহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।পরিদর্শনকালে হরিজন পল্লী এলাকার মন্ডল ধীরাজ হেলা, সাবেক মন্ডল শেখর হেলাসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।