স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে আজ বুধবার থেকে শাহ মখদুম হলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। এদিন সকাল ১০:৩০ মিনিটে হল প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, হল প্রাধ্যক্ষ প্রফেসর সৈয়দ সরওয়ার জাহানসহ আবাসিক শিক্ষকবৃন্দ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে মশা ও লার্ভানাশক ছিটানো, ঝোপ-ঝাড় ও আগাছা পরিষ্কার করা, হলের ভিতরে ও সংলগ্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, বর্জ্য ধ্বংস করা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।