৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Admin Published: October 29, 2024, 2:31 pm
রাজশাহীতে ৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক বাড়ির চুলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাব। র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের এ হেরোইনসহ বাড়ির মালিক আরিফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে।

মাদক কারবারি আরিফুলের বাড়ি উপজেলার সাগুয়ান ঘুন্টি গ্রামে। তার বাবার নাম আজিজুল হক। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল আরিফুলের বাড়িতে অভিযান চালায়িয় হেরোইন জব্দ করে। দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আরিফুল বাড়িতে হেরোইনের প্যাকেজিং করে দেশের বিভিন্ন স্থানে পাঠাতেন। তার বাড়ি থেকে একটি হেরোইন প্যাকেজিং মেশিন ও একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।#