২৭ কার্তিক, ১৪৩৩
১১ নভেম্বর, ২০২৬
News Banner

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, হাসপাতালে ১৭৯

Admin Published: November 11, 2026, 2:34 pm
রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত নারীর  মৃত্যু, হাসপাতালে ১৭৯

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মোসা. বুলু (৪০)। তিনি রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গত সোমবার বিকেলে গৃহিণী বুলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। বর্তমানে ১৭৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।